যস নিয়ে সতর্কতা প্রচার ও দরিদ্র্য পরিবারের হাতে খাবার তুলে দিল ঝাড়গ্রাম তৃণমূল - The News Lion

যস নিয়ে সতর্কতা প্রচার ও দরিদ্র্য পরিবারের হাতে খাবার তুলে দিল ঝাড়গ্রাম তৃণমূল

 


দি নিউজ লায়ন;  রবিবার ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাহাত ও ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চল তৃণমূলের সভাপতি বিদ্যুৎ ঘোষ ,  পলাশ গরাই, শক্তি গরাই, গুরুপদ গরাই এর  উপস্থিতিতে রবিবার এই ওয়ার্ডের প্রায় ২০ থেকে ২৫ টা লোধা শবর পরিবারের হাতে দুপুরের আহার তুলে দেওয়া হয়। 


এই আহার পৌঁছানোর সাথে সাথেই ওই এলাকায় মাস্ক বিতরণ করা হয় ও মাইকিং করে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে সবাইকে সচেতন হাওয়ার আবেদন জানানো হয় এবং ইয়স  নামক ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য সবাইকে আতঙ্কে নয়....সতর্কে থাকতে বলেন তৃণমূলের নেতা অজিত মাহাত। 


তিনি ওই এলাকার বাসিন্দাদের বলেন ঘূর্ণিঝড় নিয়ে আপনারা কেউ আতঙ্কিত হবেন না । বাড়ির বাইরে বের হবেন না । নিজেদের বাড়ির ভিতরে থাকবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনাদের সকলকে নিরাপদ স্থানে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.